• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

গঙ্গার ঘাটে শুয়ে আছেন সুনীল গ্রোভার, চেনা দায়!

Reporter Name / ১১৬ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বিনোদন ডেস্ক: গঙ্গা নদীর ঘাট। স্থানীয় পথচারী ও আগত পুন্যার্থীদের অনেকে শুয়ে আছেন সেখানেই। রাস্তার পাশে, উন্মুক্ত ঘাটে, সাদামাটা পোশাকে রাত পার করে দিচ্ছেন তারা। তাদেরই মধ্যে একজন চেনা মানুষ। কিন্তু বেশভূষায় তাকেও চেনা দায়। একটু খেয়াল করলে বোঝা যায়, তিনি সুনীল গ্রোভার। ভারতের তুমুল জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা।

গতকাল রাতে ইনস্টাগ্রামে মুহূর্তটা শেয়ার করেছেন সুনীল নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘তারে জমিন পার’; অর্থাৎ তারকারা শুয়ে আছে মাটিতে। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ওই ভিডিওর ভিউ ৫২ লাখ ছাড়িয়েছে। প্রতিক্রিয়া ও মন্তব্যের সংখ্যা হাজার হাজার। যদিও সুনীল উল্লেখ করেননি, ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছিল। নেটিজেনদের ধারণা, এটি ঋষিকেশ বা হরিদ্বারে হতে পারে।

অনেকেই সুনীলের এমন সাদামাটা জীবনের প্রশংসা করছেন। কেউ লিখেছেন, ‘এ কারণেই সবাই আপনাকে এত ভালোবাসে’, কারোর মন্তব্য, ‘অসাধারণ মানুষ এবং আমার প্রিয় শিল্পী।’ অনেকে আবার খোঁচাও দিচ্ছেন। যেমন একজন লিখেছেন, ‘ভিডিও হয়ে গেছে সাহেব, এবার হোটেলে চলে যান।’

যদিও সুনীলের এই স্বভাব নতুন নয়। কাজের বিরতি পেলেই চলে যান নানা দিকে। সাধারণ মানুষের সঙ্গে মেশেন, ঘুরে বেড়ান সাধারণ হয়েই। কয়েক মাস আগে একবার দেখা গেল, কোনো এক প্রান্তিক এলাকায় গিয়ে হ্যান্ডপাম্পে পানি তুলে কাপড় ধৌত করছেন। আবার এক ভিডিওতে দেখা গিয়েছিল, চুলার পাশে বসএ রুটি বানাচ্ছেন, সেঁকে নিচ্ছেন। তারকাজীবনের বাইরে সুনীলের এই ভিন্ন রূপ অনেককেই মুগ্ধ করে।

উল্লেখ্য, ভারতের ছোট পর্দায় অন্যতম সফল কমেডিয়ান সুনীল গ্রোভার। কপিল শর্মার সঙ্গে দীর্ঘদিন ধরে শো করছেন। বিভিন্ন তারকার অনুকরণেও তিনি অনন্য। এছাড়া চলচ্চিত্রের অভিনয়েও বরাবরই প্রশংসিত হয়েছেন সুনীল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category