• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

কাপুর পরিবারে ফেল করার ইতিহাস ভাঙেন রণবীর!

Reporter Name / ১৩৭ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

বিনোদন ডেস্ক: কাপুর পরিবারের সবচেয়ে ‘শিক্ষিত’ সদস্য নাকি তিনিই। এমনই মজার দাবি করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে রণবীর জানান, তার দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফল প্রকাশের দিনটি কাপুর পরিবারের জন্য ছিল উৎসবের মতো।

অনুষ্ঠানে রণবীর জানান, তার দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিনটি কাপুর পরিবারের জন্য ছিল ঈদের আনন্দের মতো। অভিনেতা যখন ক্লাস টেনের পরীক্ষা দেন, তখন তিনি ছিলেন আমেরিকায়। রেজাল্ট আনতে স্কুলে গিয়েছিলেন তার মা নীতু কাপুর। রণবীর পরীক্ষায় পেয়েছিলেন ৫৪.৩ শতাংশ নম্বর।

রণবীর বলেন, ‘আমার পাস করার খবর শুনে ঠাকুমা এতটাই আনন্দ পেয়েছিলেন যে তার চোখে জল চলে এসেছিল। এর আগে কাপুর পরিবারের কেউ একবারে পাস করেনি। তাই আমি মজা করে বলি, আমিই কাপুর পরিবারের সবচেয়ে শিক্ষিত।’

রণবীরের পাস করার খবর ছড়িয়ে পড়তেই কাপুর বাড়িতে রীতিমতো এলাহী পার্টির আয়োজন করা হয়েছিল। এর পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রণবীর জানান, কাপুর পরিবারের দীর্ঘদিনের এক ‘ঐতিহ্য’ নাকি ভেঙে দিয়েছিলেন তিনি।

অভিনেতার দাবি, তার আগে কাপুর পরিবারের কোনো সদস্যই নাকি একবারও ফেল না করে এক টানে দশম শ্রেণির গণ্ডি পার হতে পারেননি। এদিকে শো-এর সঞ্চালক করণ জোহর অবাক হয়ে প্রশ্ন করেন, ‘এটাও সম্ভব? কাপুর পরিবারে কোনো দিন কেউ একবারও ফেল না করে দশম শ্রেণি পাস করেনি।’

 

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category