• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

একই দিনে বাবা-ছেলের জন্মদিন: ৪২ বছরে পদার্পণ করলেন সবার প্রিয় ‘বড় ছেলে’ অপূর্ব

Reporter Name / ১১২ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

বিনোদন ডেস্ক: আজ ২৭ জুন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্মদিন। একই দিনে তাঁর একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশেরও জন্মদিন হওয়ায় প্রতিবছরই এই বিশেষ দিনটি পিতা-পুত্রের জীবনে এক অনন্য ও দ্বিগুণ আনন্দের আমেজ নিয়ে আসে।

১৯৮৫ সালের ২৭ জুন জন্ম নেওয়া অপূর্ব এবার ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পা রাখলেন। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত, সহশিল্পী, নির্মাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা। অনেকে তার সঙ্গে তোলা পুরোনো ছবি শেয়ার করে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেছেন।

জন্মদিন উপলক্ষে বাবা-ছেলের একটি ছবি প্রকাশ করে অপূর্ব লিখেছেন, ‘জন্মদিনের সুন্দর শুভেচ্ছাগুলোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

অপূর্বর শোবিজে যাত্রা শুরু হয় ২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’ প্রতিযোগিতায় ‘মি. বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার মাধ্যমে। এরপর অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় একটি বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকদের নজরে আসেন। ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত ‘বৈবাহিক’ নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিক অভিষেক হয় তার।

দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন অপূর্ব। বিশেষ করে ২০১৭ সালে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকে মধ্যবিত্ত এক তরুণের চরিত্রে তার অভিনয় দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়। ছোট পর্দার পাশাপাশি ওটিটি, সিনেমা এবং কলকাতার চলচ্চিত্রেও কাজ করে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে অপূর্বর নতুন ওয়েবফিল্ম ‘হেডলাইন’। রহস্য-থ্রিলার ঘরানার এই ওয়েবফিল্মে তার সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন ও চঞ্চল চৌধুরী।

মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে ওয়েবফিল্মটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category