• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

আওয়ামী ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে পাইকগাছায় বিএনপির বিশাল সমাবেশ ও বিজয় র‌্যালি

Reporter Name / ৬৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার বিকাল ৫টায় খুলনার পাইকগাছা পৌরসভা চত্বরে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল সমাবেশ ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জননেতা মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর আমিরুল ইসলাম কাগজী, জেলা বিএনপির সদস্য সুলতান মাহামুদ, পাইকগাছা পৌরসভা বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এস. এম. ইমদাদুল হক।

বক্তারা বলেন, দেশব্যাপী গণআন্দোলনের মাধ্যমে গণবিচ্ছিন্ন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে এনেছে। একদলীয় শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার অব্যাহত সংগ্রামই এই বিজয়ের পথ তৈরি করেছে। বক্তারা বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে—জনগণের শক্তি কখনোই দমন করা যায় না।

তারা আরও বলেন, ১৯৭১ সালে যেভাবে মুক্তিযুদ্ধে এদেশের মানুষ স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, ঠিক তেমনিভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও জনগণ আবারও স্বাধীনতা ও গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে। দেশে আইনের শাসন, মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠায় এই আন্দোলন ছিল অবধারিত।

বক্তারা পাইকগাছাসহ সারাদেশে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রের শত্রুদের বিরুদ্ধে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অবিচল থাকবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জি.এম. আব্দুস সাত্তার, শাহাদাৎ হোসেন ডাবলু, শেখ ইমাদুল ইসলাম, শেখ শামছুল আলম পিন্টু, সেলিম রেজালা, মোঃ তৌহিদুজ্জামান মুকুল, কামাল আহম্মেদ, সেলিম নেওয়াজ, মোঃ আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক, মোহর আলী, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক, শেখ বেনজীর আহমেদ লাল, তুষার কান্তি মণ্ডল, শেখ আবু তালেব, এ্যাডভোকেট একরামুল হক, সরদার ফারুক আহম্মেদসহ উপজেলা ও পৌরসভার সকল স্তরের নেতাকর্মী।

উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদকবৃন্দ, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর কার্তিক, উপজেলা কৃষক দলের সভাপতি মেহের আলী সানা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌরসভা যুবদলের আহ্বায়ক রুস্তম সরদার ও সদস্য সচিব আনারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিবসহ ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও কলেজ ছাত্রদলের সকল নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি পৌরসভা চত্বর প্রদক্ষিণ করে। র‌্যালি চলাকালীন ‘গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে হবে’, ‘স্বৈরাচার নিপাত যাক—গণতন্ত্র মুক্তি পাক’ ইত্যাদি স্লোগানে মুখরিত ছিল গোটা এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category