• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত কর্মকর্তা মোশারফের অপকর্ম!

Reporter Name / ৬৮৯ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত কর্মকর্তা মোশারফ হুসাইনের নানা প্রকার অপকর্ম নিয়ে তোলপাড় চলছে। তার দ্বারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন মন্ত্রণালয়ে আসা সরকারী কর্মকর্তা,কর্মচারি ও সেবা গ্রহীতরা। তিনি সচিবের সাথে দেখা করার পারমিশন দিতেও টাকা আদায় করছেন।
জানাগেছে, এ.বি.এম মোশারফ হোসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের সচিবের় ব্যক্তিগত কর্মকর্তা হিসাবে গত ২৩/০৪/২০২৪ তারিখে যোগদান করেন। এরপর তিনি মন্ত্রণালয়ের অধিনস্থ গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর,নগর উন্নয়ন অধিদপ্তর,অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর,কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ,জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনষ্টিটিউট, সরকারি আবাসন পরিদপ্তর এর সমগ্র বাংলাদেশের অতি: প্রধান প্রকৌশলী,তত্ত্বাবধায়ক প্রকৌশলী,নির্বাহী প্রকৌশলী,উপ-বিভাগীয় প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী এবং কর্মকর্তা ও কর্মচারিদের তালিকা ধরে মোবাইল ও টিএন্ডটি কল করে তার সাথে পারসোনালভাবে দেখা করতে বলেন। উল্লেখিত প্রকৌশলীরা তার সাথে দেখা করলে তাদের বদলী, সাসপেন্ড,বিভাগীয় তদন্ত, সচিবের দপ্তরে জমা পড়া দুর্নীতির অভিযোগ গায়েব করে দেওয়া,ভালো পোষ্টিং করিয়ে দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা আদায় করেন। মন্ত্রণালয়ের অধিনে চলমান বিভিন্ন প্রকল্পের কাজেও তিনি হস্তক্ষেপ করেন। মন্ত্রণালয়ের গুরত্বপূর্ণ গোপনীয় তথ্য প্রকৌশলীদের কাছে পাচার করেও অর্থ আাদায় করেন। তিনি সাবেক ফ্যাসিষ্ট সরকারের সচিবদের কাছে প্রতিনিয়ত তথ্য পাচার করে যাচ্ছেন।

তার বিরুদ্ধে আরো অভিযোগ হলো: 

১. তিনি অফিসের আগত ভিজিটরদের থেকে বিভিন্ন কায়দায় অথের্র বিনিময়ে সচিব মহোদয়ের সাথে সাক্ষাতের সুযোগ দেন। ২.যারা অর্থ দেননা তাদেরকে সচিব মহোদয় অসুস্থ, ব্যাস্ত, মিটিং এ আছেন ইত্যাদি মিথ্যা তথ্য দিয়ে পরবর্তী সপ্তাহে দেখা করার জন্য বলেন। ৩.অধিকাংশ ভিজিটরদের সাথে প্রায়ই অসদাচরণ করেন। ৪.বিভিন্ন বিষয়ের ফাইল সচিবের দপ্তরে আসার পর সেগুলো নিজের দখলে রেখে ফোন করে দেখা করতে বলেন এবং ফাইল অনুমোদনের নামে বড় অংকের টাকা দাবী করেন।
তার এধরনের অনৈতিক কর্মকান্ডে সচিব মহোদয়ের ভাবমুর্তি যেমন ক্ষুন্ন হচ্ছে তেমন মন্ত্রণালয়েরও বদনাম হচ্ছে। এই সকল অপকর্মের দরুণ গণপূর্তের কর্মকর্তা-কর্মচারী,প্রকৌশলী এবং সেবাগ্রহীতাদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
মুঠোফোনে এ বিষয়ে তার বক্তব্য চাইলে তিনি এখন সচিব স্যারের সাথে ব্যস্ত আছেন বলে লাইন কেটে দেন।
ভুক্তভোগীরা এ ক্ষেত্রে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category