• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

‘দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই – মুহাম্মদ সাইদুর রহমান

Reporter Name / ৬৮০ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

অনলাইন ডেস্ক: সারাদেশে গুম-খুন, গুপ্তহত্যা, আইনশৃঙ্খলার অবনতি, রাজনৈতিক অস্থিতিশীলতা ও জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে আজ ১৯ জুলাই, ২০২৫, সকাল ১১.০০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ১৫ দলীয় সমমনা গণতান্ত্রিক জোটের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত জোটের শীর্ষ নেতৃবৃন্দ সারাদেশে গুম-খুন, গুপ্তহত্যা, আইনশৃঙ্খলার অবনতি ও রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের এই সংকট দূরীভূত করতে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারই পারবে দেশের এসকল বিষয়গুলো থেকে জাতিকে মুক্তি দিতে। তাই দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দাবি করছি।

সভাপতির বক্তব্যে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি (আইএমপি) – এর চেয়ারম্যান ও ১৫ দলীয় সমমনা গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী জনাব মুহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘আজ সারাদেশে গুম-খুন, গুপ্তহত্যা, আইনশৃঙ্খলার অবনতি ও রাজনৈতিক অস্থিতিশীলতা চরমভাবে বিরাজ করছে। দেশের মানুষ এই দুর্বিষহ পরিস্থিতি থেকে মুক্তি চাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা সত্ত্বেও তারা জনগণের জান-মাল রক্ষা করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই, দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দাবি করছি এবং আগামী বছরের ফেব্রুয়ারী মাসেই জাতীয় নির্বাচন হতে হবে।’
অ্যাডভোকেট সাইফুল ইসলাম শুভ’র সঞ্চালনায় উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, নাগরিক অধিকারের স্বাধীনতা সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট আজমেরী বেগম ছন্দা, ন্যাপ বাংলাদেশ- এর সভাপতি শহীদুন্নবী ডাবলু, সাংবাদিক নেতা রাজু আহমেদ, বিপ্লব হোসেন, আশিক রহমান মিরাজ, সালেহ আহমেদ মনির, ফখরুল ইসলাম সুমন প্রমূখ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category