• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

ওয়ালটন লিফটের বিজ্ঞাপনে সংগীতশিল্পী তাহসান

Reporter Name / ১৩১ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

বিনোদন ডেস্ক: সম্প্রতি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের লিফট পণ্যের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। তিনি ওয়ালটন লিফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও।

বিজ্ঞাপনটি সামাজিক মাধ্যমে আসার পরপরই ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। রীতিমতো ভাইরাল হয়েছে বিজ্ঞাপনটি। ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জোহেব আহমেদ এবং লিফটের ব্র্যান্ড ম্যানেজার বিজয় ইসলাম আরিফের ভাবনা ও নির্দেশনায় বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন পরিচালক আশিক ইসলাম।

বিজ্ঞাপনটি দর্শকদের মধ্যে সাড়া ফেলায় উচ্ছ্বসিত তাহসান। তিনি বলেন, ‘ওয়ালটন দেশের ইলেকট্রনিক্স খাতের জায়ান্ট প্রতিষ্ঠান। দেশের পাশাপাশি বহির্বিশ্বেও ওয়ালটন ব্র্যান্ডের নাম ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে। ওয়ালটন এখন গর্বের দেশীয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। এমন একটি ব্র্যান্ডে নিজেকে যুক্ত করতে পেরে গর্ব বোধ করছি। বিজ্ঞাপনটির মাধ্যমে মূলত দেশে তৈরি ওয়ালটন লিফটের বিশেষ ফিচার ও নানাধর্মী সুবিধা ফুটিয়ে তোলা হয়েছে। বিজ্ঞাপনটি দর্শকমহলে সমাদৃত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সিএমও জোহেব আহমেদ বলেন, ‘পণ্যের ব্র্যান্ডিংয়ের সঙ্গে দর্শকদের মুগ্ধ করতে নানারকম আয়োজন থাকে আমাদের। তারই অংশ হিসেবে এই বিজ্ঞাপন। বিজ্ঞাপনে দেখানো হয়েছে কিভাবে ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগ্যান্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ ওয়ালটন লিফট ব্যবহারকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। বিজ্ঞাপনে লিফটের বিভিন্ন ফিচার যেমন এইআই ফেইস ডিটেকশন, হলোগ্রাফিক টাচ প্যানেল, স্মার্ট ভয়েস কমান্ড এবং অটোমেটিক রেসকিউ সিস্টেম নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে।’

‘ওয়ালটন লিফটের টেকসই গুণগতমান, এআই ও আইওটি বেজড উদ্ভাবনী, পরিবেশবান্ধব ও এনার্জি ইফিশিয়েন্ট স্মার্ট সব প্রযুক্তি এবং ফিচার স্থানীয় ও বৈশ্বিক ক্রেতাদের মন জয় করে নিচ্ছে দ্রুত। ফলে বাংলাদেশসহ বহির্বিশ্বে প্রতিনিয়ত সপ্রসারণ হচ্ছে ওয়ালটন লিফটের ব্র্যান্ড বিজনেস। ইতোমধ্যে ওয়ালটন লিফট রপ্তানি হয়েছে শ্রীলঙ্কায়। আমাদের প্রত্যাশা- তাহসানের উপস্থিতিতে ব্যাপক আলোড়ণ তোলা এই বিজ্ঞাপন চলতি বছর পণ্য বিক্রয়ে ভিন্ন মাত্রা যোগ করবে।’

প্রসঙ্গত, ওয়ালটন লিফট ম্যানুফ্যাকচারিং প্রজেক্টে কয়েকশ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ২০২৫ সাল থেকে ওয়ালটন হেডকোয়ার্টার্সে প্রতি সেকেন্ডে ৪ মিটার গতি সম্পন্ন লিফট টেস্ট টাওয়ার রয়েছে। বর্তমানে বাৎসরিক এক হাজারেরও বেশি ইউনিট লিফট উৎপাদনের সক্ষমতা রয়েছে ওয়ালটনের। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুসরণে তৈরি ওয়ালটন লিফট সাশ্রয়ী মূল্যে স্থানীয় বাজারের চাহিদা পূরণের মাধ্যমে এগিয়ে যাচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category