• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

শাকিব কোন দলের সমর্থক, জানালেন অপু

Reporter Name / ৯৮ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

বিনোদন ডেস্ক: ঢালিউডের দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে বিনোদনপাড়ায় আলোচনার শেষ নেই। বিশেষ করে চিত্রনায়ক শাকিব খানকে কেন্দ্র করে তাঁদের মধ্যকার দ্বন্দ্ব নেটদুনিয়ার বহুল চর্চিত বিষয়। ব্যক্তিগত নানা ইস্যুতে দুইজনের মধ্যে কাদা ছোড়াছুড়ি চললেও ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক বিন্দুতে মিলেছেন তাঁরা। কেননা দুই তারকাই ল্যাটিন আমেরিকার পরাশক্তি দল ব্রাজিলের সমর্থক।কিন্তু ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের প্রিয় দল কোনটি

এ প্রশ্নের জবাব খুঁজতে গেলে একটু বিভ্রান্তিতেই পড়তে হয়। কারণ একেক আসরে একেক দলের সমর্থন করেছেন অভিনেতা। ২০১৪ সালের বিশ্বকাপের সময় একটি শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের ফটোশুটে অংশ নেন শাকিব। সে সময় জানিয়েছিলেন, তার পছন্দের দল ব্রাজিল। নেইমারের খেলা তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে।

এরপর ২০১৮ সালের বিশ্বকাপের সময় শাকিব জানান, তিনি আর্জেন্টিনার সমর্থক। সে সময় তার অভিমত ছিল এমন, ছোটবেলা থেকে ফুটবল খেলা তার প্রিয়। মাঠে খেলার সময় নিজেকে মনে করতেন ম্যারাডোনা। তাই আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চাইতেন তিনি। এছাড়া ২০২১ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পর ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় শাকিবকে।

ব্রাজিল নাকি আর্জেন্টিনা-এবার সংশয় আরো গাঢ় করে দিলেন শাকিব। সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হন তিনি। সেখানে তার কাছে জানতে চাওয়া হলে শাকিব বলেন, ‘কোন দল পছন্দ করি, সেটা বলব না। এবার একটু কৌশলে এগোচ্ছি। কারণ এর আগে যে দল সাপোর্ট করেছি, পরে হেরেছি, গালি খেয়েছি। এজন্য এবার অপেক্ষা করি, খেলার অবস্থা দেখে জানাব।’

এ সময় শাকিবের পাশে ছিলেন পূর্ণিমাও। তিনি বিশ্বকাপ উপলক্ষে একটি ফটোশুট করেছেন শাকিবের সঙ্গে। পূর্ণিমা ইঙ্গিত দেন, শাকিবের পছন্দের দল আর্জেন্টিনা। একই তথ্য দিলেন শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসও। তিনি স্পষ্টই জানালেন, শাকিব আর্জেন্টিনার সমর্থক।

উল্লেখ্য, অপু বিশ্বাসের প্রিয় দল ব্রাজিল। এমনকি শাকিবের আরেক স্ত্রী শবনম বুবলীও নেইমারের দল পছন্দ করেন। অর্থাৎ ব্যক্তিজীবনে তাদের মধ্যে বৈরি সম্পর্ক থাকলেও ফুটবলে তারা একই দলের সমর্থক।

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category