• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পরশী

Reporter Name / ১১৭ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী। সুরেলা কণ্ঠের জাদুতে যেমন শ্রোতাদের মন জয় করেছেন, তেমনি নিজের সাবলীল অভিনয় দিয়ে কুড়িয়েছেন প্রশংসা। গান ও অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দারুণ সরব এ তারকা। প্রায়শই নিজের নতুন নতুন ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি।

এরই ধারাবাহিকতায় এবার একটি বিশেষ ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন পড়শী। নেটদুনিয়ায় এখন প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। রিল ভিডিও প্রকাশ করেছেন পড়শী। যেখানে নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় একটি হিন্দি রোমান্টিক গানের মেলোডিয়াস ভার্সনের সঙ্গে তাকে পারফর্ম করতে দেখা যায়।

ভিডিওতে একদম বাংলাদেশি ট্র্যাডিশনাল লুকে ধরা দিয়েছেন এই গায়িকা। সোনালী পাড়ের জমকালো কালো শাড়ি, কনুই পর্যন্ত টানা ঘটি হাতা ব্লাউজ, আর গলায় ও কানে মানানসই ভারী গহনায় যেন কোনো রাজকুমারীর অবয়ব ফুটিয়ে তুলেছেন তিনি।

ভিডিওর পরতে পরতে লাল আভা আর রাজকীয় ব্যাকড্রপের মাঝে পড়শীর একেকটি এক্সপ্রেশন ছিল দেখার মতো। কখনো হাতে ফুলের মালা জড়িয়ে, কখনো গ্রামোফোনের পাশে বসে, আবার কখনো মাথার ওড়না টেনে এক মায়াবী আবহের সৃষ্টি করেছেন তিনি।

ভিডিওটি প্রকাশ হতেই তাতে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে। নেটিজেনরা পড়শীর এই ক্লাসিক লুক ও পারফর্ম্যান্সের ভূয়সী প্রশংসা করছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘রূপে গুনে গায়কা অসাধারণ সুন্দরী।’ আরেকজন লিখেছেন, ‘যে কখনও সাজেনা, তাকে হঠাৎ সাজলে সত্যি অসাধারণ লাগে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category