• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

সিনেমা নিয়ে প্রোপাগান্ডা বিতর্কে যা বললেন জাভেদ আখতার

Reporter Name / ১৪২ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

বিনোদন ডেস্ক : সৃজনশীল কাজের মাধ্যমে যে কেউ নিজের আদর্শ বা ভাবনা প্রচার করতে পারেন বলে মন্তব্য করেছেন কিংবদন্তি গীতিকার ও লেখক জাভেদ আখতার। রবিবার (৩ মে) একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে কিছু চলচ্চিত্রকে ‘প্রচারণামূলক’ বা ‘প্রোপাগান্ডা’ বলে যে বিতর্ক তৈরি হয়েছে, সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি কলকাতায় একটি জুয়েলারি ব্র্যান্ডের আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন এই প্রবীণ লেখক। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সিনেমাকে ‘প্রোপাগান্ডা’ হিসেবে ট্যাগ দেওয়ার বিরোধিতা করেন। জাভেদ আখতারের মতে, একজন চলচ্চিত্র নির্মাতা যখন কোনো নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, তাতে ভুল কিছু নেই।

সিনেমাটি নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়ে জাভেদ আখতার বলেন, ‘প্রোপাগান্ডা ফিল্ম বলতে আপনারা আসলে কী বোঝাতে চাইছেন, তা আমি জানি না। ধুরন্ধর আমার খুব ভালো লেগেছে, যেটি একটি চমৎকার ছবি ছিল। দ্বিতীয়টির চেয়ে প্রথমটি আমার বেশি ভালো লেগেছে।’

আদিত্য ধর পরিচালিত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’-এ রণবীর সিং করাচিতে কর্মরত একজন ভারতীয় এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন। গত ডিসেম্বরে মুক্তি পাওয়া এই ছবিটি বক্স অফিসে যেমন ঝড় তুলেছে, তেমনই প্রোপাগান্ডার অভিযোগে বিদ্ধ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে জাভেদ আখতারের এই সোজাসাপ্টা সমর্থন সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল।

এই লেখকের ভাষ্যমতে, একটি সৃষ্টিকে কেবল ‘প্রোপাগান্ডা’ তকমা দিয়ে তার শৈল্পিক মান বিচার করা অযৌক্তিক। কলকাতার সেই অনুষ্ঠানে সৃজনশীলতার বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের সম্মান জানানো হয়, আর সেখানেই বিনোদন জগতের এই জ্বলন্ত ইস্যুটি নিয়ে নিজের স্পষ্ট অবস্থান পরিষ্কার করলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category