• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

বিএমসিসিআইয়ের সভাপতি আনোয়ার শহীদ, মহাসচিব মঈনউদ্দীন

Reporter Name / ১০৩ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) ২০২৬-২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন শিম্যাক্স ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার শহীদ এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন জিডি অ্যাসিস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শাহাব উদ্দিন খান বিএমসিসিআই কার্যালয়ে নির্বাচনের ফল ঘোষণা করেন। নবনির্বাচিত এ কমিটি ২০২৬-২০২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে।

নবনির্বাচিত সভাপতি মো. আনোয়ার শহীদ বাংলাদেশ ও আন্তর্জাতিক ব্যাংকিং খাতের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি ১৯৯৩ সালে শিম্যাক্স ইন্টারন্যাশনাল লিমিটেড প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন শহীদ ‘মাস কনসালট্যান্টস বিডি’র প্রতিষ্ঠাতা। তিনি দীর্ঘদিন ধরে বিএমসিসিআই-এর সঙ্গে যুক্ত থেকে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

চেম্বারের নতুন এই পর্ষদে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন শিল্প ও ব্যবসাখাতের বেশ কয়েকজন নেতা। তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি হয়েছেন জেসি শিপিং এজেন্সি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এম এ বকর, সহ-সভাপতি অ্যারো স্পিড ইন্টারন্যাশনাল লিমিটেডের সিইও শেখ বশির আহমেদ মামুন এবং সহ-সভাপতি আরাফাত মোটরস অ্যান্ড মেশিনারিজের স্বত্বাধিকারী মো. আরফাতুর রহমান আপেল।

যুগ্ম মহাসচিব হয়েছেন গ্রাসহপার কর্পোরেশন ব্যবস্থাপনা পরিচালক এম. মাহমুদুর রশিদ এবং যুগ্ম মহাসচিব এক্সপোপ্রো সিইও মো. মামুনুর রহমান, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়ার্ল্ডবিডি ট্রেড লিমিটেডের চেয়ারম্যান আহমেদ কবির।

পরিচালক হিসেবে নির্বাচিত অন্যান্যরা হলেন- বায়োফার্মা লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়াত উল্লাহ, বিবিএস ক্যাবলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদরুল হাসান, বেঙ্গল ইন্টারন্যাশনাল এজেন্সিস স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজাহান, এসপি অ্যাগ্রো কেয়ার লিমিটেড সিইও আবু হেনা মোস্তফা কামাল, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুল আলম, ইউএস এনার্জি অ্যান্ড পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান সাজু, শাহ ফতেহউল্লাহ টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক জোবায়ের আহমেদ এবং কেএম এয়ার এভিয়েশন লিমিটেডের সিইও কাজী ফাহাদ মোস্তফা।

নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় নতুন সভাপতি আনোয়ার শহীদ বলেন, বিএমসিসিআই-এর সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। প্রতিষ্ঠার পর থেকেই এই চেম্বার বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। আমি আমার পূর্বসূরি সাব্বির এ খান-কে তার চমৎকার নেতৃত্বের জন্য ধন্যবাদ জানাই।

বিদায়ী সভাপতি সাব্বির এ খান নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, বিএমসিসিআই-কে নেতৃত্ব দেওয়া আমার জন্য বড় এক সম্মান ছিল। সেমিকন্ডাক্টর শিল্প এবং হালাল খাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা যে অগ্রগতি করেছি, তা নিয়ে আমি গর্বিত। আমি বিশ্বাস করি, মো. আনোয়ার শহীদের সযোগ্য নেতৃত্বে এই চেম্বার সামনের দিনগুলোতে আরও অনেক দূর এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিএমসিসিআই এর বিদায়ী পরিচালনা পর্ষদ, নবনির্বাচিত পরিচালকরা এবং নির্বাচন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category