• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

চার দিনের চীন সফরে পৌঁছালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

Reporter Name / ৯০ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (২৩ মে) তিনি হাংঝৌ জিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে অভ্যর্থনা জানান ঝেইজিয়াং প্রদেশের ভাইস গভর্নর জু ওয়েংগুং।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক মাধ্যমে জানিয়েছে, বিমানবন্দরে স্বাগত জানানোর সময় পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং যাইদং ও বেইজিংয়ে নিযুক্ত ইসলামাবাদের দূত খলিল হাশমিও উপস্থিত ছিলেন।

শাহবাজের এই সফরের উদ্দেশ্য জানিয়ে ইসলামাবাদের এক বিবৃতিতে বলা হয়, হাংঝৌতে ‘কমিউনিস্ট পার্টি অব চায়না’ (সিপিসি)-এর ঝেইঝিয়াং প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং হাওয়ের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বৈঠক চলাকালীন শাহবাজ শরিফের উপস্থিতিতে দুটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে চীনের ঝেইঝিয়াং প্রদেশ ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে ‘সিস্টার প্রভিন্স’ সম্পর্ক স্থাপনে একটি সমঝোতা স্মারকও (এমওইউ) রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করা যাবে।

এছাড়া ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপনের কথা উল্লেখ করে পাক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, দুই দেশ এখন বাস্তবমুখী, জনমুখী এবং উন্নয়নমুখী সহযোগিতার একটি নতুন যুগে প্রবেশ করছে।

পাকিস্তানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে প্রধানমন্ত্রী চীনের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গে বৈঠক করবেন এবং আলিবাবা গ্রুপের সদর দপ্তর পরিদর্শন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category