• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

ইরানে হামলা তীব্র হচ্ছে, মোতায়েন ৫০ হাজার মার্কিন সেনা

Reporter Name / ১৩৪ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। টানা সপ্তম রাতের মতো উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অন্যদিকে কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরান পাল্টা ড্রোন হামলা চালিয়েছে।

ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ‘যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার এবং নৌ সক্ষমতাসংক্রান্ত স্থাপনায় হামলা চালিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category