• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ : প্রধান আসামি গ্রেপ্তার

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা: গত ২০ সেপ্টেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার প্রধান আসামি আবুল হায়াত দিপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার আবুল হায়াত দিপু নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য।

তবে আসামিকে কখন এবং কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category