• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

নতুন সরকারের শপথের দিনেই বিরোধীদের ঐক্যের ডাক মমতার

Reporter Name / ১৩৭ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যে বিজেপির প্রথম সরকার গঠনের পর রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে। এই আবহেই বিরোধী দলগুলিকে একজোট হওয়ার ডাক দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ভয় না পেয়ে বাংলার সমস্ত বিজেপি-বিরোধী রাজনৈতিক দল এক হোন। জোট বাঁধুন, যৌথ মঞ্চ তৈরি হোক। বিজেপিকে রুখতে হলে সবাইকে একসঙ্গে আসতে হবে।”

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে শপথগ্রহণ করেছেন বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই দিনেই বিজেপিবিরোধী লড়াইয়ে বাম এবং অতিবাম দলগুলিকে তৃণমূলের সঙ্গে জোট বাধার ডাক দিলেন মমতা।বিজেপির বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে জোট বাধার আহ্বান জানালেন তিনি। একই দিনে কালীঘাটে নিজের বাড়িতে রবীন্দ্রজয়ন্তী পালন করেন তৃণমূল নেত্রী। সেখান থেকেই এই জোটের জন্য তিনি আহ্বান জানান। মমতা বলেন, ‘চারদিকে সন্ত্রাসের বজ্রাঘাত চলছে।

আমি সব রাজনৈতিক দল, ছাত্র-যুব সংগঠন, এনজিও সবাইকে নিয়ে বিজেপির বিরুদ্ধে একটা মঞ্চ গড়তে চাই।’

মমতা আরও বলেন, ‘বাম, অতিবাম, যেকোনো জাতীয় দল, যে যেখানে আছেন- আসুন, আমরা জোট বাঁধি। কেউ চাইলে আমার সঙ্গে কথা বলতে পারেন।’

বিজেপিকে প্রথম শত্রু উল্লেখ করে মমতা বলেন, ‘রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে আমি এই আবেদনটা সবার কাছে রাখলাম।

এখন এটা ভাবার সময় নয় যে আমি কে, ও কে। শত্রুর শত্রু আমার বন্ধু। রাজনৈতিকভাবে শত্রুকে মোকাবেলায় প্রস্তুত হতে হবে সবাইকে।’

২০২৬ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ৮০ আসনে।

তার মধ্যে কংগ্রেস দুটি, সিপিএম একটি, আইএসএফ একটি এবং আমজনতা উন্নয়ন পার্টি (এজেইউপি) দুটি আসনে জয়ী হয়েছে।

কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ভোট পেয়েছে ৪৫.৮৪ শতাংশ। তৃণমূলের ভোটের হার ৪০.৮০ শতাংশ। কংগ্রেস পেয়েছে ২.৯৭ শতাংশ ভোট। সিপিএমের ভোটের হার ৪.৪৫ শতাংশ। নোটাতে পড়েছে ০.৭৯ শতাংশ ভোট। অন্যেরা ৪.২৬ শতাংশ ভোট পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category