• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

আগামী বছরের ১৮ এপ্রিল ও ২ মে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন

Reporter Name / ৮২ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আগামী বছরের ১৮ এপ্রিল ও ২ মে অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাহী বিভাগের একটি সূত্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। এর মাধ্যমে স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত খবরেরও সত্যতা নিশ্চিত হয়েছে।

সূত্রটি জানায়, বুধবার মন্ত্রিপরিষদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হবে।

অভিবাসনবিরোধী ন্যাশনাল র‌্যালি (আরএন) পার্টি মনে করছে, আগামী বছরের নির্বাচনই তাদের জন্য ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বড় সুযোগ।

বিভিন্ন জনমত জরিপে বারবার দেখা গেছে, ২০২৭ সালের নির্বাচনের প্রথম দফার ভোটে কট্টর ডানপন্থিরা এগিয়ে থাকতে পারে। তবে দলটির প্রার্থী কে হবেন, তা এখনো স্পষ্ট নয়।

মেরিন লি পেন আগামী বছর চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তিনি ২০১২ সালের নির্বাচনে তৃতীয় হয়েছিলেন। পরে দু’বার বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে দ্বিতীয় দফার রানঅফ নির্বাচনে অংশ নেন। তিনি বর্তমানে তার দ্বিতীয় ও শেষ মেয়াদে দায়িত্ব পালন করছেন।

আগামী ৭ জুলাই আপিল আদালত যদি ইউরোপীয় পার্লামেন্টে ভুয়া চাকরির অভিযোগে তাকে সরকারি পদে নিষিদ্ধ না করে, তাহলে ইউরোপীয় ইউনিয়নবিরোধী অবস্থানের জন্য পরিচিত ন্যাশনাল র‌্যালির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন লি পেন।

ফ্রান্সের সংবিধান অনুযায়ী, ম্যাক্রোঁর বর্তমান পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার ২০ থেকে ৩৫ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

সূত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category