• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

বিক্ষোভের মুখে বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

Reporter Name / ১০৭ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে চলা ব্যাপক বিক্ষোভের মধ্যেই এ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২ জুন) তিনি পদত্যাগ করেছেন। সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে।

দেশটির শ্রমিক, কৃষক, খনি শ্রমিক, পরিবহন কর্মী ও শিক্ষকরা চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক বাহিনী মোতায়েনের জন্য জরুরি অবস্থা জারির সম্ভাবনাও নাকচ করেনি সরকার।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এএফপিকে বলেন, ‘হ্যাঁ, তথ্যটি সঠিক।’ তিনি নিশ্চিত করেন যে প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো সালিনাস পদত্যাগ করেছেন।

বলিভিয়ার বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সালিনাসের স্থলাভিষিক্ত হয়েছেন আর্নেস্তো জাস্টিনিয়ানো। তিনি একজন জুনিয়র মন্ত্রী এবং দেশের মাদকবিরোধী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category