• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ২৪

Reporter Name / ৮৬ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর নীতির বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভের পর, পুলিশ ২৪ জনকে গ্রেপ্তার করেছে। এই তথ্য জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।

এএফপি সাংবাদিকরা জানিয়েছেন, শুক্রবার প্রায় ১০০ জনের মতো বিক্ষোভকারী একটি সরকারি ভবনের কাছে জড়ো হয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও প্রেসিডেন্ট প্রাবোওর বহুল আলোচিত ‘ফ্রি মিলস’ বা বিনামূল্যে খাবার কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রত্যক্ষদর্শীদের মতে, কিছু বিক্ষোভকারী পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে ও সড়কের মাঝখানে আবর্জনায় আগুন ধরিয়ে দেন। এরপর পুলিশ তাদের ছত্রভঙ্গ করে তাদেরকে গ্রেফতার করে।

মানবাধিকার সংগঠন কনত্রাস সুরাবায়ার সমন্বয়ক ফাতকুল খইর শনিবার এএফপিকে জানান, মোট ২৪ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, পুলিশ তাদের শনিবার ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে। তবে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।

সুরাবায়ার পুলিশ প্রধান লুথফি সুলিস্তিয়াওয়ান শুক্রবার রাতে সাংবাদিকদের জানান, কয়েকজন বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে কিছু বস্তু নিক্ষেপ করার পর, পুলিশ তাদেরকে প্রতিহত করতে ‘কঠোর পদক্ষেপ’ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, ‘ডজনখানেক’ মানুষকে আটক করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তেল সরবরাহের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, তা থেকে বাজেটের চাপ কমানোর লক্ষ্যে প্রাবোওর প্রশাসন ভর্তুকিবিহীন পেট্রোলের দাম প্রায় ৩০ শতাংশ বাড়ানোর পর, এই মাসে ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে।

রাজধানী জাকার্তায় হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরকারের বহু বিলিয়ন ডলারের ফ্রি মিলস কর্মসূচির বিরুদ্ধেও প্রতিবাদ জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category