• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

দেশে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ভিশন

Reporter Name / ১২৮ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা এবং আগামী প্রজন্মকে কারিগরি দক্ষতায় গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ভিশন। আর সে লক্ষ্যেই গড়ে উঠছে ঠাকুরগাঁও বিসিক শিল্প নগরীর এই খাদ্য প্রক্রিয়াকরণ এলাকা।

আজ ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা মৌজায় নির্মাণাধীন ‘বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, ঠাকুরগাঁও’ প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, প্রকল্প পরিচালক হাফিজুর রহমান, বিসিক জেলা কার্যালয় ও শিল্পনগরী কার্যালয়ের কর্মকর্তারা এবং স্থানীয় শিল্প উদ্যোক্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, কৃষিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করতে সরকার নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে উত্তরাঞ্চলের কৃষিপণ্যভিত্তিক শিল্প বিকাশে এ প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী প্রকল্পের চলমান উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।

উল্লেখ্য, ‘বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, ঠাকুরগাঁও’ প্রকল্পটি ২০২১ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন মেয়াদে বাস্তবায়নাধীন। প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা মৌজায় ৫০ একর জমির ওপর আধুনিক, পরিবেশবান্ধব ও শিল্প কমপ্লায়েন্স সমৃদ্ধ শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে।

এখানে ২৫১টি শিল্প প্লট তৈরি করে প্রায় ২৩০টি শিল্প ইউনিট স্থাপনের সুযোগ সৃষ্টি করা হবে। এর মাধ্যমে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্প বাস্তবায়নের ফলে দুগ্ধ, শাক-সবজি, ফলমূল, চা ও কৃষিজ শস্যসহ স্থানীয় কৃষিপণ্যভিত্তিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশ ঘটবে। পাশাপাশি কৃষিপণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ সহজ হবে এবং স্থানীয় পর্যায়ে বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পরিদর্শনকালে শিল্পমন্ত্রী স্থানীয় শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা শোনেন। প্রকল্প এলাকা পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী, শিল্প মন্ত্রণালয়ের সচিব, বিসিক চেয়ারম্যান এবং জেলা প্রশাসক বিসিক শিল্পনগরীতে মেসার্স গোল্ডেন ফাইবার ইন্ডাস্ট্রিজ ও থ্রি স্টার ফ্লাওয়ার মিল পরিদর্শন করেন। এ সময় তারা শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন কার্যক্রম, কর্মপরিবেশ ও পণ্যের মান সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয় শিল্প উদ্যোক্তাদের উৎপাদন বৃদ্ধি ও শিল্প সম্প্রসারণে উৎসাহ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category