• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

রাঙামাটিতে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ শুরু

Reporter Name / ১০৭ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

রাঙামাটি প্রতিনিধি: ডিজিটাল সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধি এবং তথ্য যাচাইয়ে সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে রাঙামাটিতে সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

ডিজিটাল সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধি এবং তথ্য যাচাইয়ে সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে এই প্রশিক্ষণ শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তি নির্ভর বর্তমান সংবাদমাধ্যমে তথ্য যাচাই ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্ট মোকাবিলায় সাংবাদিকদের ফ্যাক্ট-চেকিং দক্ষতা অপরিহার্য।

তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মাল্টিমিডিয়া প্রযুক্তির সঠিক ও নৈতিক ব্যবহার সংবাদ পরিবেশনকে আরও গতিশীল, আকর্ষণীয় ও কার্যকর করে তুলতে পারে। তবে প্রযুক্তির ব্যবহার যেন সাংবাদিকতার মৌলিক নীতি, সত্যতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতাকে ক্ষুণ্ন না করে, সে বিষয়েও গুরুত্বারোপ করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পিআইবির প্রশিক্ষক ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, প্রশিক্ষণ সমন্বয়কারী মোহাম্মদ সাহাব উদ্দিন, পিআইবির প্রশিক্ষক ও সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় রাঙামাটি জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের কৌশল, মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাণ এবং সাংবাদিকতায় এআই প্রযুক্তির ব্যবহার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

এ প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category