• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

মেহেদীর জাদু-তানজিদের তাণ্ডব, সিরিজ জয় টাইগারদের

Reporter Name / ৪৪৭ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ক্রীড়া ডেস্ক; সিরিজের শেষ টি-টোয়েন্টিতে একদিকে মেহেদী হাসানের ঘূর্ণির জাদু, অন্যদিকে তানজিদ হাসানের বিধ্বংসী ব্যাটিং। দুই তরুণের অনন্য পারফরম্যান্সেই কলম্বোতে সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বিশাল ব্যাবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ দল।

ম্যাচটা যেন লেখা হয়েছিল দুই নায়ককে ঘিরেই—একজন বল হাতে মেহেদী হাসান, আরেকজন ব্যাট হাতে তানজিদ হাসান। মেহেদী তার স্পিন জাদুতে লঙ্কান ব্যাটিং ধ্বংস করলেন, আর তানজিদ খেললেন চোখধাঁধানো ৭৩ রানের ইনিংস, যা নিশ্চিত করল জয় ও সিরিজ।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। মেহেদী হাসানের স্পিনে একে একে ফিরেছেন নিশাঙ্কা, পেরেরা, চান্দিমাল ও অধিনায়ক আসালাঙ্কা। ৪ ওভারে মাত্র ১১ রানে ৪ উইকেট—টি-টোয়েন্টিতে দুর্দান্ত এক স্পেল উপহার দিলেন এই অলরাউন্ডার।

লঙ্কানদের পক্ষে একটু প্রতিরোধ গড়তে পেরেছেন কেবল ওপেনার পাথুম নিশাঙ্কা (৪৬) ও শেষদিকে দাসুন শানাকা (৩৫*), যার শেষ ওভারের ঝড়ো ব্যাটিংয়ে ১৩২ পর্যন্ত যায় স্কোর। তবে সেটা খুব একটা প্রভাব ফেলেনি ম্যাচের ফলাফলে।

মাত্র ১৩৩ রানের লক্ষ্যে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম বলেই ফিরেছেন ইমন। কিন্তু এরপর তানজিদ হাসান ও অধিনায়ক লিটন দাস মিলে গড়েন ৭৪ রানের জুটি। লিটন করেন ৩২, কিন্তু রীতিমতো একাই ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তানজিদ—মাত্র ৪৭ বলে ৭৩ রান, যেখানে ছিল ১টি চার ও ৬টি ছক্কা!

শেষদিকে হৃদয়ের (২৫ বলে ২৭*) সঙ্গে ৫৯ রানের আরেকটি জুটি গড়ে ১৬.৩ ওভারেই বাংলাদেশ পৌঁছে যায় জয়ের লক্ষ্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category