• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু

Reporter Name / ৯১ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: প্রায় চার মাস বন্ধ থাকার পর রোববার ঢাকা-সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর ফলে যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে বসবাসকারী হাজারো প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।

আজ রোববার সকালে আগত যাত্রীদের বরণ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আজ এই ফ্লাইট এখানে এসে পৌঁছেছে। সিলেটবাসীর প্রতি আমাদের প্রধানমন্ত্রীর একটি আলাদা সফট কর্ণার আছে, এবং আমরাও সেই সফট কর্ণারের মধ্যে চলে এসেছি।

সকাল সাড়ে ১১টায় ম্যানচেস্টার থেকে ২৬৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইট (বিজি-২০৮) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের মধ্যে ২২৭ জন সিলেটে এবং ৪১ জন ঢাকায় যান।

যাত্রীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ উপলক্ষ্যে বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী জানান, প্রবাসী ভাই-বোনদের জন্য শুরু হওয়া এই সেবা ধারাবাহিকভাবে চালু থাকবে এবং যাত্রীসেবা আরো নিশ্চিত ও নির্ভরযোগ্য করার দিকে গুরুত্ব দেওয়া হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং তারা যাতে স্বস্তিতে ও সাশ্রয়ী সময়ে যাতায়াত করতে পারেন, সেজন্য এই রুট চালুর বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বর্তমান সরকার প্রবাসীদের সেবার মান উন্নয়ন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। একই সঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া সহনীয় পর্যায়ে আনতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘ম্যানচেস্টার রুটে ফ্লাইটের ধারাবাহিকতা বজায় রাখতে ইতোমধ্যে বিমান লিজ (উড়োজাহাজ ভাড়া) নেওয়ার প্রক্রিয়া চলছে। এর ফলে ভবিষ্যতে এই ফ্লাইট বন্ধ হওয়ার আর কোনো আশঙ্কা থাকবে না।’

হিথ্রো থেকে ঢাকা ও সিলেটের ভাড়ার মধ্যে ব্যাপক পার্থক্য (৭০০-৮০০ পাউন্ডের বিপরীতে ১ হাজার ২০০ পাউন্ড) নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা আমি যখন লন্ডনে গিয়েছিলাম, তখনো শুনেছি। এটা নিয়ে ইতোমধ্যে আমরা কাজ করছি। বিশেষ করে আমাদের রেমিট্যান্স যোদ্ধারা যারা আছেন, তাদের অগ্রাধিকার দিয়ে ভাড়া আরো কমানো যায় কি না, সেদিকে কাজ করছি।’

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, এই উন্নয়নকাজ শেষ হলে বিদেশি অনেক ফ্লাইটও সরাসরি সিলেটে আসবে। এছাড়া সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটন হাবে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেন, সিলেটকে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র বা ‘হাব’ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। শুধু বিমানযাত্রী আনা-নেওয়াই নয়, বরং এই অঞ্চলের পর্যটন খাতের সামগ্রিক উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চলমান সম্প্রসারণকাজ শিগগিরই সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই কাজ শেষ হলে বিমানবন্দরটি আন্তর্জাতিকভাবে আরো বেশি গুরুত্ব পাবে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ১ মার্চ থেকে হজ ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে সাময়িকভাবে সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল। এরপর আজ ম্যানচেস্টার থেকে ফ্লাইট আসার মাধ্যমে আবার সরাসরি ফ্লাইট চালু হলো। আপাতত সপ্তাহে দুই দিন সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category