• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

Reporter Name / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিগত সরকারের আমলের চুরি করা, পাচার করা লক্ষ লক্ষ কোটি টাকা ব্যবহার করে সমাজের মধ্যে এবং দেশের মধ্যে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর কেড়ে নিয়েছিলো, যারা সূর্যের আলো কেড়ে নিয়েছিলো, যারা স্বাভাবিক জীবনযাপন কেড়ে নিয়েছিলো, মানুষের বাঁচার সব অধিকার কেড়ে নিয়েছিল; তারা আজকে নানা কায়দায়, নানাভাবে পচা পানি-পানার মধ্য দিয়ে উঁকি দেওয়ার চেষ্টা করছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে একটি প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বহুদিন পর জনগণের প্রত্যক্ষ ভোটে একটি অবাধ, যে নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে, যে নির্বাচন শেখ হাসিনা কেড়ে নিয়েছিলো। কেড়ে নিয়ে তার ভয়ংকর দুঃশাসন এবং রক্ত পিপাসী সরকার গঠন করে। তার বিরুদ্ধে জনগণের স্বতন্ত্র ম্যান্ডেটের মধ্য দিয়ে তারেক রহমানের সরকার, গণতান্ত্রিক সরকার, সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তে তারা বেড়াজাল বোনা চেষ্টা করেছে।

তিনি বলেন, যখন ১৭ বছর ঘুমাতে পারেননি, বাড়িতে বাড়িতে পুলিশ পাঠিয়েছে, র‍্যাব পাঠিয়েছে, গোয়েন্দা পুলিশ পাঠিয়েছে, পাখির মতো অসংখ্য জাতীয়তাবাদের সৈনিককে হত্যা করেছে, চৌধুরী আলম, ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকে গুম করেছে-আবার গুম ফিরে আসবে, জনগণ সেটা সমর্থন দেবে? আজকে তারেক রহমানের সরকার, বিএনপির সরকার, বিএনপির নেতৃত্বের সরকার, কোনো ভুলের ঘটনা ঘটেছে?

রিজভী বলেন, আজকে দেশ যেভাবে অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে, এই অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এটাকে আবার বন্ধ করার চক্রান্ত করছে তারা। ওইটা আর সম্ভব নয়। জনগণ ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ।

তিনি বলেন, আজকে শুধু নয়, প্রতিদিন আমাদের সাজাগ থাকতে হবে। ওরা নানা ধরনের কাজ করবে। শুধু তারা নয়, তাদের পক্ষের অনেক মহল কিন্তু আজকে এমন কথাবার্তা বলছেন যেটা দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ জীবন, দুই লক্ষ মা-বোন নির্যাতিত হলেন, সেই জাতিকে আপনারা গোলাম বানাবেন?

তাই, আজকে জাতীয়তাবাদী শক্তি একত্রিত হয়ে সব ধরনের ইঙ্গিত, অশুভ কর্মকাণ্ডকে প্রতিহত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category