• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

Reporter Name / ১৩২ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিএনপি গণভোটের সিদ্ধান্ত মেনে না নেওয়ায় জাতীয় জীবনে নতুন করে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের সার্বিক ও টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য হয়ে পড়েছে।

আজ শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অন্যান্য সব মন্ত্রণালয়ের দায়িত্ব ও প্রশ্নের উত্তর দিলেও, নিজের মন্ত্রণালয়ের মূল দায়িত্ব নিয়ে তার কোনো ভ্রূক্ষেপ নেই। দেশের আইন-শৃঙ্খলা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব কার্যক্রমের প্রতি সরকারের উদাসীনতার দিকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।

সংসদীয় রাজনীতি ও জনগণের অধিকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় ও জনগণের স্বার্থ সুরক্ষায় বিরোধীদল সংসদে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

সরকার যদি জনগণের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত নেয়, তবে সংসদ ও রাজপথ উভয় জায়গাতেই এর তীব্র প্রতিবাদ অব্যাহত রাখা হবে।

দেশের সার্বভৌমত্ব ও অন্যায়ের বিরুদ্ধে দলের অবস্থান পুনর্ব্যক্ত করে জামায়াত আমির বলেন, আমরা কোনো ধরনের আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম ও সব অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই অবিরাম চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category