• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

ঝালকাঠিতে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সভা

Reporter Name / ৯১ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে নির্দেশনামূলক বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান।

আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ্ ইলিয়াস ব্যাপারী, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্যরা।

সভায় জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সার্বিক প্রস্তুতি, পরীক্ষার্থীদের নিরাপত্তা, প্রশ্নপত্র পরিবহন ও সংরক্ষণ, কেন্দ্রসমূহে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা এবং নকল প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে অনাকাক্সিক্ষত ভিড় নিয়ন্ত্রণ, কোচিং সেন্টার সংক্রান্ত সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

জেলায় মোট ২৩ কেন্দ্রে ৭ হাজার ৩৬১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে, এ লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category