• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

চট্টগ্রামে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, মূলহোতা গ্রেপ্তার

Reporter Name / ১১২ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমেদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের নবম শ্রেণিপড়ুয়া এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মূলহোতা মো. জোবায়েরকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) চট্টগ্রাম।

রোববার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। তবে এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়েছে আরও দুই অভিযুক্ত।

গ্রেপ্তার জোবায়ের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিন্দুপ্যা পাড়ার বাসিন্দা এবং ওই আলোচিত মামলার এজাহারনামীয় আসামি।

এর আগে বুধবার (১৩ মে) চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্ব ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিন্দুপ্যা পাড়ার পাহাড় ও সমতলের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ মামলার এজাহারনামীয় আসামি মো. ছৈয়দ (১৬), মো. রাকিব (২০), মো. মানিক ইসলাম (২০) ও আবদুর রহিমকে (১৯) গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা প্রত্যেকে কারাগারে রয়েছেন।

এ ছাড়াও বৃহস্পতিবার (১৪ মে) গ্রেপ্তার ৪ আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। যদিও র‍্যাব-৭ এর হাতে গ্রেপ্তার জোবায়েরকে এ মামলায় ৫ নম্বর আসামি করা হয়েছে। তবে আগে গ্রেপ্তার চার আসামির আদালতে দেওয়া জবানবন্দিতে ঘটনার মূলহোতা হিসেবে জোবায়েরের নাম উঠে আসে। এ ছাড়াও তাদের ভাষ্যমতে, জোবায়ের অন্যান্য আসামিদের সঙ্গে মিলে প্রথম ও শেষ ধাপে দুই দফায় ওই ছাত্রীকে ধর্ষণ করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আসামিকে থানায় আনা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে।

প্রসঙ্গত, গত বুধবারের এ ঘটনায় একইদিন গভীর রাতে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ৭ জনকে এজাহারনামীয় আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category