• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

চট্টগ্রামে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেপ্তার ৬

Reporter Name / ৩০ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের সদরঘাটে মেসঘরে বসে টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার এক বান্ডেল তাস ও নগদ ৩ হাজার ৭৭৫ টাকা জব্দ করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) রাতে সদরঘাট থানাধীন ডিএসপি ঘাট এলাকার একটি মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. হেলাল উদ্দিন (৪৪), মিজানুর রহমান (৫০), মো. কামাল হোসেন (৩৭), মো. দিলদার (৩৬), মো. নজরুল (৪২) ও বুলবুল (৩৫)।

পুলিশ জানায়, ডিএসপি ঘাট এলাকার একটি মেসঘরে টাকার বিনিময়ে জুয়া খেলা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সদরঘাট থানার এসআই (নিরস্ত্র) জমির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে জুয়া খেলার সময় ছয়জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার করে জব্দ করা হয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সদরঘাট থানায় নন-এফআইআর মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category