• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

এটা স্পষ্ট যে মেসিই বিশ্বের সেরা: এমবাপ্পে

Reporter Name / ৯৬ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

ক্রীড়া ডেস্ক: আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্ব সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি দিয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তার মতে, গত ১৬ বছর ধরে অসাধারণ নৈপুণ্যে ও সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন মেসি।

তার মতে, গত ১৬ বছর ধরে অসাধারণ নৈপুন্যে ও সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন মেসি।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন মেসি। তার দুর্দান্ত পারফরমেন্সে ৩-০ গোলে আলজেরিয়াকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ঐ ম্যাচে তিন গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসার পাশে বসেন মেসি। ১৬টি করে গোল আছে ক্লোসা ও মেসির।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির পারফরমেন্সে অবাক হননি এমবাপ্পে। ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে বলেন, ‘এটা স্পষ্ট যে মেসিই বিশ্বের সেরা, তারপর আছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ১৬ বছর ধরে মেসি তার অসাধারণ প্রতিভা দেখিয়ে আসছে। তাই তার শ্রেষ্ঠত্ব নিয়ে কোন বির্তক থাকতে পারে না।’

২৭ বছর বয়সী এমবাপ্পে আরও বলেন, ‘আমি আগেই জানতাম মেসি গোল অব্যাহত রাখবে। সবসময়ই এটাই করেন তিনি। আমার চেয়েও এগিয়ে আছে মেসি এবং আমি তার পেছনে আছি।’

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে আছেন এমবাপ্পে। জার্মানির গার্ড মুলারের সাথে সমান ১৪ গোল আছে তার। বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৩-১ গোলে জয় পায় ফ্রান্স। ঐ ম্যাচে দুই গোল করেন তিনি।

নিজের পারফরমেন্স নিয়ে এমবাপ্পে বলেন, ‘আমি শুধু সেটাই করার চেষ্টা করছি যা আমি করতে জানি। সবচেয়ে বড় মঞ্চে আমার প্রতিভা দেখাতে চাই এবং জাতীয় দলকে সাহায্য করতে চাই। আমি আমার দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য গোল করে যাব। যখন গোল করা হবে, তখন অনেক দূর যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমার লক্ষ্য বিশ্বকাপ জয়।’

এদিকে আজ মধ্যরাতে ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘আই’-এর ম্যাচে ইরাকের বিপক্ষে ক্যারিয়ারের শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন এমবাপ্পে। মাইলফলকের সামনে দাঁড়িয়ে এমবাপ্পে বলেন, ‘১শ ম্যাচ খেলা ঐতিহাসিক অর্জন। বিশেষ করে সেটি যদি বিশ্বকাপে হয়। জাতীয় দলের চেয়ে বড় আর কিছুই নেই। এটি আমার জন্য একটি বিশেষ ম্যাচ হতে চলেছে। বিশ্বকাপের পরের রাউন্ডে যেতে হলে আমাদের এ ম্যাচে জিততে হবে।’

২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন এমবাপ্পে। ২০২২ সালেও বিশ্বকাপ জয়ের সুযোগ ছিল তার। কিন্তু ফাইনালে মেসির আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে যায় ফরাসিরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category