• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে তেত্রিশ লক্ষ টাকার মালামাল আটক

Reporter Name / ৯৯ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি: শুক্রবার ৫ জুন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ঘোনা, বৈকারী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এবং বাঁকাল চেকপোস্ট এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ, এবং শাড়ী আটক করে।

জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ৩২ লাখ ৮৯ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘোনা বিওপির বিশেষ অভিযানকালে সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা নামক স্থান থেকে ভারতীয় ওষুধ, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার নতুনপাড়া নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল চেয়ারম্যান মোড় নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল ভবানীপুর নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার উত্তর ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এছাড়া, বাকাল চেকপোস্টের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ঢালিপাড়া নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ৩২ লাখ ৮৯ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category