• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

রাজশাহী প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহীর ঐতিহাসিক ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত-পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত সুবিশাল জনসভা শেষে ধর্মসভা মন্দিরে যান প্রধানমন্ত্রী।

বিকেল সাড়ে ৫ টায় ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে পৌঁছালে মন্দির কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মসভার সভাপতি অধ্যাপক বিশ্বনাথ সরকার, সহ-সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, কোষাধ্যক্ষ অশোক কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক সুব্রত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দেবনাথ, দপ্তর সম্পাদক আকাশ কুমার দাস, প্রচার সম্পাদক স্বপন কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক সুকুমার সরকার, মহেন্দ্র চন্দ্র সরকার ও সনৎ কুমার সাহা।

এ সময় আরও ছিলেন সহ-কোষাধ্যক্ষ দেবাশীষ রায় মধু, ধর্মসভা মন্দিরের পুরোহিত বিদ্যুৎ কুমার মজুমদার, সহকারী পুরোহিত মুয়াজ মজুমদার এবং সেবাইত ড. শিখা সরকার ও সমমিতা বিশ্বাস।

পরে প্রধানমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। সভা থেকে প্রধানমন্ত্রীর কাছে পূজা উদযাপন ফান্ড গঠন ও মন্দির স্থাপনের দাবি জানানো হয়। এ ছাড়া শারদীয় দুর্গাপূজা উদযাপনে সরকারের পক্ষ এ বছর থেকে অধিক অনুদান প্রদান ও সহযোগিতা করায় সন্তুষ্টি প্রকাশ করেন তারা।

এ সময় প্রধানমন্ত্রী ধর্মসভা মন্দির কর্তৃপক্ষের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম রাজশাহী সফর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category