• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

বিএনপির ২ কর্মীকে কুপিয় জখম, ৩ আ. লীগ নেতার বাড়িতে হামলা

Reporter Name / ৪৩২ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

কিশোরগঞ্জ প্রতিনিধি; কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির দুই কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনার জেরে স্থানীয় তিন আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালানো হয়েছে। ভাঙচুর করে বাড়িগুলোতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার সকালে উপজেলার পৌরসদরের কুঁড়তলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কাতার বাজার এলাকায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ ও বিএনপি কর্মী নজরুল ইসলামকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দুজনকেই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওই হামলার সময় দুর্বৃত্তদের একটি মোটরসাইকেল আটক করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। সেই মোটরসাইকলটি আওয়ামী নেতা সাদ্দামের বলে শনাক্ত করে স্থানীয়রা। এর জেরেই বুধবার সকালে বাড়িঘরে হামলা চালানো হয়। এ সময় সাদ্দামের দুই প্রতিবেশী মোস্তফা ও হুমায়ুনের বাড়িতেও হামলা চালায় ক্ষুব্ধরা।

পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘এসব ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category