• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

বাঁশখালীতে স্কুটি থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

Reporter Name / ১২৯ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটিও জব্দ করা হয়।

শনিবার (৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার বাঁশখালী থানার সামনে দক্ষিণ জলদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বাঁশখালী থানা সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি লাল রঙের স্কুটি (রেজিস্ট্রেশন নম্বর : চট্ট-মেট্রো-হ-১৮-২৪৫২) তল্লাশি করা হয়। তল্লাশিকালে স্কুটিটির সামনের পা রাখার স্থানে রাখা একটি জলপাই রঙের কাঁধের ব্যাগ উদ্ধার করা হয়। পরে ওই ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল এলাকার পুতুইন্না পাড়ার বাসিন্দা।

আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, উদ্ধারকৃত ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত স্কুটিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category