• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

প্লাস্টিকমুক্ত কুয়াকাটা কর্মসূচিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

Reporter Name / ৭৬ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি: দেশের অন্যতম নৈসর্গিক পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এই সৈকতের সবচেয়ে বড় আকর্ষণ হলো একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগের বিরল সুযোগ। এ কারণে সারা বছর দেশি-বিদেশি লক্ষাধিক পর্যটকের পদচারণায় মুখর থাকে এই পর্যটন নগরী।

শুক্রবার ৫জুন সকালে কুয়াকাটা সমুদ্র সৈকতে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ।

এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবী সংগঠন সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন ও কোলস গ্লোবালের উদ্যোগে আয়োজিত ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ শীর্ষক এ কর্মসূচিতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, পর্যটকদের অসচেতনতা এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৈকতের বিভিন্ন স্থানে প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের মোড়কসহ নানা ধরনের কঠিন বর্জ্য জমে পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করছে। এসব বর্জ্য সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি সামুদ্রিক জীববৈচিত্র্য ও উপকূলীয় পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এদিন, পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সৈকতের বিভিন্ন স্থান থেকে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করেন। একই সঙ্গে সৈকত পরিচ্ছন্ন রাখা এবং প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে পর্যটকদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category