• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি পুনর্গঠন করেছে তথ্য মন্ত্রণালয়

Reporter Name / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি পুনর্গঠন করেছে সরকার।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখার উপ-সচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫-এর উপ-অনুচ্ছেদ ৪.৪ অনুযায়ী নিম্নে-বর্ণিত ৭ সদস্য-বিশিষ্ট ‘প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি’ পুনর্গঠন করা হলো।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে কমিটির সভাপতি করা হয়েছে। এছাড়া সদস্যদের মধ্যে রয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আকমল হোসেন, ডেইলি টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস উদ্দিন খান।

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে গত ২৮ অক্টোবর তারিখের স্মারকে গঠিত ‘প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি’ এতদ্বারা বাতিল করা হলো।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সিদ্ধান্তে কেউ সংক্ষুব্ধ হলে আপিল কমিটির কাছে আপিল করতে পারবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপিল কমিটি আপিলের আবেদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে আপিলের নিষ্পত্তি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category