• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসির সভা চলছে

Reporter Name / ১৭০ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের আগামী অর্থবছরের উন্নয়ন অগ্রাধিকার ও প্রকল্প বাস্তবায়নের রূপরেখা নির্ধারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৮ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সভা চলবে বেলা ১টা পর্যন্ত। জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভা শেষে ‘সংবাদ সম্মেলন’ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category