• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

পিরোজপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name / ৭১ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভেচকি গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভেচকি গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত দুই সহোদর খাগড়াছড়ি জেলার মো. মহসিন মিয়ার ছেলে।

গত ঈদুল আযহার সময় তারা মঠবাড়িয়ায় নানা বাড়িতে বেড়াতে এসেছিল। গতকাল বিকালে শিশু দুটি নানাবাড়ির উঠানে খেলা করছিল। সন্ধ্যার দিকে তাদের কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এর একপর্যায়ে বাড়ি সংলগ্ন পুকুরে তাদের ভেসে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিনহা রায় বলেন, শিশু দুটিকে নিয়ে আসার পরে পরীক্ষা-নিরীক্ষার পরে নিশ্চিত হওয়া গেছে হাসপাতালে আনার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।

মডবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিাশ্চিত করে বাসস’কে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category