• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

পতিত স্বৈরাচারকে সুবিধা না দিতে বিরোধীদের প্রতি আহ্বান নজরুল ইসলাম খানের

Reporter Name / ৫৩ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সরকারের বিরোধিতা করতে গিয়ে পতিত স্বৈরাচার সুবিধা পায় এমন কোনো কর্মকাণ্ডে বিরোধীদলগুলোকে না জড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। একই সঙ্গে দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, বিশৃঙ্খলার কারণে সরকারের উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত হলে এর ভোগান্তি জনগণকেই পোহাতে হবে। তাই সরকারের বিরোধিতা করার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

তিনি বলেন, সরকারের নিছক বিরোধিতা না করে গঠনমূলক সমালোচনা করা উচিত।

দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category