নড়াইল প্রতিনিধি: নড়াইলে আজ বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকালে বাংলাদেশ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিট আয়োজিত র্যালী,পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইল রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয় থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিট’র চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিট এর সম্পাদক এ্যাডভোকেট মাহাবুব মুর্শেদ জাপল এর সঞ্চালনায় বক্তব্য দেন রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিট এর কার্যনির্বাহী সদস্য মধুমিতা, আরমান খান,তানজির হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোনো দুর্যোগে রেড ক্রিসেন্ট সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আগামীতেও এই সেবামূলক ধারা অব্যাহত থাকবে।