• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

গেইলকে হটিয়ে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড পোলার্ডের

Reporter Name / ১০১ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। স্বদেশী ক্রিস গেইলকে সরিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে উঠেছেন পোলার্ড।

৭৩৬ ম্যাচের ৬৫৩ ইনিংসে পোলার্ডের রান এখন ১৪,৫৮২। অন্যদিকে এতদিন ৪৬৩ ম্যাচের ৪৫৫ ইনিংসে ১৪,৫৬২ রান নিয়ে শীর্ষে ছিলেন গেইল।

ইউনিভার্স বস গেইলকে টপকে যেতে ১৯৮ ইনিংস বেশি খেলেছেন পোলার্ড। গেইল যেখানে সেঞ্চুরি হাঁকিয়েছেন ২২টি। সেখানে পোলার্ডের শতক মাত্র ২টি। হাফ-সেঞ্চুরির দিক দিয়েও গেইলের চেয়ে পিছিয়ে পোলার্ড। গেইল ৮৮টি ও পোলার্ডের অর্ধশতক আছে ৬৭টি।

আজ সকালে মেজর ক্রিকেট লিগে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে এমআই নিউ ইয়র্কের হয়ে খেলতে নামেন পোলার্ড। গেইলকে সরিয়ে টি-টোয়েন্টি সর্বোচ্চ রানের মালিক হতে ৮০ রান দরকার ছিল তার।
ওয়াশিংটনের বিপক্ষে ৫৬ বলে ১০০ রানের অনবদ্য ইনিংস খেলে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হন পোলার্ড। রেকর্ড গড়া ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি।

তবে এ ম্যাচে ২৪৬ রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ২১৫ রান তুলে ৩০ রানে ম্যাচ হারে পোলার্ডের এমআই নিউ ইয়র্ক।

টি-টোয়েন্টি সর্বোচ্চ রানের তালিকায় পোলার্ড-গেইলের পর শীর্ষ পাঁচের মধ্যে আছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস-জশ বাটলার ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

৫২৮ ম্যাচের ৫২৩ ইনিংসে হেলস তুলেছেন ১৪,৪৪৯ রান। ৫১০ ম্যাচের ৪৮১ ইনিংসে বাটলারের সংগ্রহ ১৪,৩৭১ রান। ৪৩৫ ম্যাচ ও ৪৩৮ ইনিংস ব্যাট করে ১৪,২৮৪ রান নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন ওয়ার্নার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category