• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল ও পেশার আরও ৩ শতাধিক নেতাকর্মী

Reporter Name / ১২০ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিভিন্ন দল ও পেশার আরও ৩ শতাধিক নেতাকর্মী।

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব নবাগত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরীন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়া, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর প্রমুখ।

সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম আদীব বলেছেন, আমরা আজকে ৩৫ জনের মতো নাম ঘোষণা করব। ৩৫ জনের নেতৃত্বে মূলত প্রায় তিন শতাধিক নেতাকর্মী যোগদান করছেন। যারা নেতৃত্বের প্রধান তাদের নাম আজ ঘোষণা করব।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির ধারাবাহিক যোগদান কর্মসূচির আজ এনসিপি ঢাকা মহানগর উত্তরের এই যোগদান কর্মসূচি চলছে।

যোগ দেওয়া নবাগত ৩৫ জন হলেন— জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স বৃহত্তর মিরপুর জোনের আহ্বায়ক ডা. আশিকুর রহমান শুভ, আপ বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সাবেক সেক্রেটারি নাকিবুর রহমান, ডক্টর আব্দুল্লাহ আর রহমান, জাহিদ রেজানুর, ডা. আরিফা বিনতে মাসুদ, ফরিদ মিয়া, দিলশাদ উর্মি, শিবলী নোমান, নাজমুন নাহার লাইজু, মু. ওয়াহিদ পারভেজ টিপু, জুয়েল উদ্দিন খান, সাইয়েদ আহমদ শরীফ, আব্দুল্লাহ আস সাকিব, মো. ফাহিম, মিজানুর রহমান রাজু, জসিমউদ্দিন, নূর মোহাম্মদ খান, আলী হাসান অন্তর, আব্দুর রহমান নাবিল, ফজলে রাব্বি, মোহাম্মদ জাকির হোসেন, মাইন উদ্দিন, তারেক মনোয়ার, সাইফুল ইসলাম সাইফ, মোমিনুল আলম, বেনজির মুন্নি, সরদার রিয়াদ, ফুরকান আল হোসাইন, ইশতিয়াক তুর্য, মাহিন সেকান্দার, ফোরকান আল হোসেন, ইকরামুল হোসেন, নাহিদ শিকদার, শারমিন ইসলাম ও ইশতিয়াক জামান চয়ন।

এসময় রাফিদ এম ভুইয়া জানান, উত্তরার প্রায় একশজন পোশাকশ্রমিকও অচিরেই এনসিপিতে যোগ দেবেন। তারা এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সঙ্গে কাজ করবেন।

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category