• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

৬০ লাখ টাকার কাপড়ের রোল উদ্ধার, গ্রেপ্তার ১

Reporter Name / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি (উত্তর) বিভাগের বিশেষ অভিযানে আত্মসাৎকৃত প্রায় ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা মূল্যের ১৬৩টি কাপড়ের রোল উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় জড়িত ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল রাতে কলম্বিয়া অ্যাপারেলস লিমিটেডের আমদানিকৃত ১শ ৬৩ রোল কাপড় একটি কাভার্ডভ্যানে করে চট্টগ্রাম বন্দর থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে হালিশহর থানাধীন টোলরোডে চিটাগাং ফিলিং স্টেশনে গাড়িটি অবস্থান করার পর ২৫ এপ্রিল রাত ৩টার দিকে গাজীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে নির্ধারিত গন্তব্যে না পৌঁছে চালক ও তার সহযোগীরা মিলে সম্পূর্ণ মালামাল আত্মসাৎ করে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় ২৭ এপ্রিল হালিশহর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার নোয়াখালীর হাতিয়ার হরিণী ইউনিয়নের আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে ৯৬ রোল কাপড় উদ্ধার করে। পরে চর জব্বর থানার ভুঁইয়ার হাট বাজার এলাকা থেকে বাকি ৬৭ রোল কাপড় উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য ৬০ লক্ষ টাকা।

এ বিষয়ে সিএমপির সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামী আবুল বাসারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category