• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

শরীয়তপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের দক্ষিণ পাপরাইল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, বাবুল হাসান ফকিরের ছেলে রিদম (৭) ও আরিফ হোসেনের ছেলে রিফাত (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। পুকুরের পানি থেকে ফুটবল তুলতে গেলে তারা দুজন তলিয়ে যায়।

গ্রামবাসী ও ভেদরগঞ্জ থানা সূত্রে জানা যায়, উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাপরাইল গ্রামের ওমান প্রবাসী বাবুল হাসান বাবুলের ছেলে রিদম তার ফুফাতো ভাই রিফাতকে নিয়ে বাড়ির পাশে ফুটবল খেলছিল।

খেলার এক পর্যায়ে ফুটবলটি পাশের পুকুরে পড়ে যায়। ওই ফুটবল তুলে আনার জন্য দুই শিশু পুকুরে নামে। পরিবারের সদস্যদের অগোচরে একপর্যায়ে তারা পুকুরের পানিতে তলিয়ে যায়।

তাদেরকে দীর্ঘসময় বাড়িতে দেখতে না পেয়ে স্বজনরা খুঁজতে বের হয়। এক পর্যায়ে তাদের পুকুরের পানিতে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ছয়গাঁও ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ইসমাইল হোসেন জানান, দক্ষিণ পাপরাইল এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটিতে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, আমি ঘটনাটি জানার পরে ওই শিশুদের নিয়ে হাসপাতালে যাই। সেখানে অনডিউটি ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাটি পুলিশকে জানানো হয়। মৃত শিশুদের একজনের বাড়ি ভেদরগঞ্জের দক্ষিণ পাপরাইল ও আরেকজনের বাড়ি বরিশালে। রিফাত তার মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category