• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

বিরোধী দল হিসেবে মডেল বাজেট প্রস্তাবনা দেবে জামায়াত

Reporter Name / ১৩৫ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে ‘মডেল বাজেট প্রস্তাবনা’ জাতির সামনে উপস্থাপনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী মঙ্গলবার (১৯ মে) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

রোববার (১৭ মে) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, জামায়াতে ইসলামী জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে একটি মডেল বাজেট প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করবে। তারই অংশ হিসেবে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অধিবেশনকে সামনে রেখে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে মতামত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শিক্ষা একটি দেশের জাতীয় বাজেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। এ খাতের বাজেট ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত, অর্থবহ পরিবর্তনের জন্য কী ধরনের পলিসি নেওয়া দরকার, সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণসহ সামগ্রিক বিষয়ে শিক্ষা-সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত জানা প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এ প্রেক্ষিতে, আগামী ১৯ মে বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে শিক্ষাখাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন শীর্ষক এক প্রাক বাজেট সংলাপ আয়োজন করা হবে।

সংলাপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা, সংসদ সদস্যরা, রাজনৈতিক নেতারা, শিক্ষাবিদ, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং শিক্ষাখাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category