• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ড্রাইভার শাখাওয়াত হোসেনের পক্ষ থেকে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা 

Reporter Name / ১১৪ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

শেয়ারবাজার এক্সপ্রেস: সম্প্রতি একটি অনলাইন মাধ্যমে “ফায়ার সার্ভিসে নিয়োগ-বাণিজ্যের দালাল চক্রের মূল হোতা ড্রাইভার শাখাওয়াত” শিরোনামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। ব্যক্তিগত ও পেশাগতভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা থেকেই এমন ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে।

সংবাদে আমার বিরুদ্ধে নিয়োগ-বদলি বাণিজ্য, অবৈধ সম্পদ, নারী কেলেঙ্কারি, তদবির সিন্ডিকেটসহ যেসব অভিযোগ আনা হয়েছে, তার একটিরও কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। শুধুমাত্র “অভিযোগ রয়েছে” ও “সূত্র জানিয়েছে” ধরনের মনগড়া বক্তব্য ব্যবহার করে একটি সম্মানিত সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।

আমি স্পষ্টভাবে বলতে চাই, ফায়ার সার্ভিসে আমার চাকরি জীবন সম্পূর্ণ স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক। দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। কোনো নিয়োগ, বদলি বা আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। আমার নামে কথিত সম্পদ বা অবৈধ কর্মকাণ্ডের অভিযোগও সম্পূর্ণ কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিশেষভাবে দুঃখজনক হলো, আমার ব্যক্তিগত জীবন নিয়েও কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করা হয়েছে, যা শুধু অনৈতিকই নয়, আইনেরও সুস্পষ্ট লঙ্ঘন। কোনো ধরনের তথ্যপ্রমাণ ছাড়াই আমার পরিবার ও সামাজিক মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে।

আমি এই মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, তাদের কাছে যদি অভিযোগের পক্ষে ন্যূনতম তথ্যপ্রমাণ থাকে, তা জনসম্মুখে প্রকাশ করুক। অন্যথায় অবিলম্বে এ ধরনের মিথ্যা সংবাদ প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে।

পাশাপাশি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

— শাখাওয়াত হোসেন
ড্রাইভার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category