• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

নবাব স্যার সলিমুল্লাহ’র ১৫৫তম জন্মবার্ষিকী পালিত

Reporter Name / ১৭৮ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ’র ১৫৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার ৭ জুন সকালে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুস সালামের নেতৃত্বে হলের আবাসিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা পুরান ঢাকার বেগম বাজারে নবাব স্যার সলিমুল্লাহ’র সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ উপলক্ষ্যে আজ বাদ আসর সলিমুল্লাহ মুসলিম হলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ঢাকার নবাব ও মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অনন্য অবদান রাখেন। ১৯১৫ সালের ১৬ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category