• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

খুবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name / ২০৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধকার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবন সংলগ্ন স্থানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ, ফাউন্ডেশনের মনিটর কৃষিবিদ ড. এস এম ফেরদৌসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category