• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Headline
গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ একটি দল আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে : ডিএনসিসি প্রশাসক কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর রাঙামাটিতে বিজিবি সেক্টর সদর দপ্তরের সুবর্ণজয়ন্তী উদযাপিত মেহেরপুর সীমান্তে ৩২টি স্বর্ণের বার জব্দ, আটক ২ চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করলো বিসিবি পুরনো মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে পরোয়ানা জারি ডিবির সাবেক প্রধান হারুন-অর-রশিদ বরখাস্ত বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর আসল সত্য উদঘাটন চায় রাওয়া ১২ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২

একটি দল আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে : ডিএনসিসি প্রশাসক

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনকে ব্যবহার করে বিশেষ মহল ও একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ ধরনের কোনো অরাজকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি প্রশ্ন করে বলেন, আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সদস্যরা কেন?

ডিএনসিসি প্রশাসক বলেন, যারা এ কাজ করছে তাদের চিহ্নিত করা আছে। তাদের অনেকে রাজনৈতিক দলের পোস্টধারী নেতা। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

শফিকুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক ইস্যু তৈরি করবে, তা হবে না। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ডিসেম্বরে আপাকে (শেখ হাসিনা) নিয়ে আসার চেষ্টা করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে। তাদের আইনের আওতায় আনা হবে। কোনো ধরনের অরাজকতা করতে আমরা দেব না।’

এদিকে, মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় সকালে এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানায়, আন্দোলনস্থলে প্রায় ৭ থেকে ৮ হাজার শ্রমিক অবস্থান করছেন। তাদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ অভিযান শুরু করলে সংঘর্ষের সূত্রপাত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category