নিজস্ব প্রতিবেদক: ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ স্বচ্ছ হয়নি উল্লেখ করে ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে নতুন করে ফল প্রকাশ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও উর্মি রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
পরে রিটকারী আইনজীবী বলেন, প্রচলিত আইনের ব্যত্যয় ঘটিয়ে এই নিয়োগ দেয়া হয়েছিল বলে হাইকোর্ট তা রায়ের পর্যবেক্ষণে বলেছেন।
এর আগে, গত বছর ৪৩তম নন ক্যাডারে নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে ৪৬২ জন চাকরিপ্রত্যাশী হাইকোর্টে রিট দায়ের করেন।
২০২৪ সালে ৪৩তম নন ক্যাডারে ৬৪২ জনকে নিয়োগ দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)