• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

সুনামগঞ্জে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ২

Reporter Name / ৯৬ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে চোরাই পথে আনা প্রায় ২০ লাখ টাকার ভারতীয় জিরা ও ভুট্টা জব্দ করা হয়েছে। এ ঘটনায় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ দুইজনকে আটক করা হয়েছে।

একই সঙ্গে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিশ্বম্ভরপুর থানার পুলিশ নামগঞ্জÑবিশ্বম্ভরপুরÑতাহিরপুর সড়কের চালবন্দ পয়েন্টে থেকে এ সব পণ্যসহ তাদের আটক করে।

আটককৃতরা হলেন- শান্তিগঞ্জ উপজেলার নারাইনপুর গ্রামের নান্টু রঞ্জন দাশের ছেলে পিনাক রঞ্জন দাশ (২৬) ও জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. আফিজ উদ্দিনের ছেলে মো. তালেবুল ইসলাম (৩০)।

এসময় পুলিশ ১১ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা, ৭ হাজার ৯৫০ কেজি ভুট্টা ও একাট ট্রাকটি জব্দ করে।

এ ঘটনায় আটককৃত দুই জনের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করেছে পুলিশ। পরে দুপুরে তাদেরকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে আনা এ সব অবৈধ পণ্য বস্তার মাঝে রেখে ত্রিপল দিয়ে ঢেকে ট্রাকে করে আনা হচ্ছিল সুনামগঞ্জ জেলা শহরের দিকে। এমন গোপন সংবাদ পেয়ে শুক্রবার বিশ্বম্ভরপুর থানার পুলিশ সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরÑতাহিরপুর সড়কের চালবন্দ পয়েন্টে অভিযান চালিয়ে ভারতীয় পণ্যসহ দুইজনকে আটক করা হয়। জব্দকৃত সকল মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

বিশ্বম্ভরপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বাসস’কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় চোরাই পণ্য ও একটি ট্রাকসহ দুইজনকে সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্ট থেকে আটক করা হয়। পরে ওই ট্রাক থেকে ভুট্টার বস্তার মাঝে রাখা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category