• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

ময়মনসিংহে বজ্রপাতে শিক্ষকসহ দুইজনের প্রাণহানি

Reporter Name / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে পৃথক স্থানে বজ্রপাতে শিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রৌহারচর গ্রামে ও সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচভাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, মুক্তাগাছা উপজেলার গাবতলি ডিগ্রি কলেজের গণিত বিভাগের শিক্ষক এএসএম খালেকুল আজাদ (৫৬) এবং গফরগাঁও উপজেলার ৫নং পাঁচবাগ ইউনিয়নের লামকাইন গ্রামের বাসিন্দা রুকুন উদ্দিনের ছেলে সিয়াম (১৮)।

পরিবার ও এলাকাবাসী জানায়, কলেজ বন্ধ থাকায় মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর রৌহার চর বাজার এলাকায় বৃহস্পতিবার নিজ গ্রামে মসজিদ নির্মাণ কাজ তদারকি করছিলেন কলেজ শিক্ষক এএসএম খালেকুল আজাদ।

এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত শুরু হলে অন্যরা নিরাপদস্থানে চলে যায় এবং এএসএম খালেকুল আজাদ পাশের একটি আম গাছের নিচে আশ্রয় নেয়। এসময় তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সায়েম তানভীর জানান, নির্মাণ কাজ তদারকির সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে তিনি আহত হন। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান বলে জানান তিনি।

অপরদিকে, গফরগাঁও উপজেলায় বজ্রপাতে সিয়াম (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিয়াম দুপুরের দিকে নিজেদের জমিতে কৃষিকাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রপাত শুরু হলে সিয়াম ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় লামকাইন গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category